ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় জমিজমা বিরোধের জের ধরে সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলার অভিযোগ

কচুয়ায় জোরপূর্বক সীমান প্রাচীর দেয়াল ভেঙে ফেলার অভিযোগ।

কচুয়া উপজেলার কাদলা গ্রামে জমিজমা বিরোধের জের ধরে বাড়ির সীমানা প্রাচীর দেয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী শহীদ উল্লাহ বাদী হয়ে কচুয়া থানায় ৪ জনকে বিবাদী করে লিখিত অভিযোগ দায়ের করেন।

থানার লিখিত অভিযোগ সূত্রে শহীদ উল্লাহ জানান, কাদলা পন্ডিত বাড়ির জয়নাল আবেদীনের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। ওই জমিজমা বিরোধের জের ধরে আমার বাড়ির সীমানা প্রাচীর নতুন ইটের পাকা দেয়াল রাতের অন্ধকারে ভেঙ্গে মাটিতে ফেলে দেয়। দেয়াল ভাঙ্গার বিষয়টি জিজ্ঞাস করলে বিবাদী জয়নাল আবেদী, তার স্ত্রী আমেনা বেগম, মেয়ে শাহিনুর আক্তার ও তানিয়া আক্তার দলবদ্ধ হয়ে আমাদের হত্যা,গুম খুন করবে বলে সকলের উপস্থিতিতে হুমকি ধামকি প্রদান করেন ।

তিনি আরো জানান, আমার জায়গার উপর রান্নাঘরসহ বিভিন্ন স্থাপনা করে বেদখল করে রেখেছে বিবাদীগন। বাড়ির জিনিসপত্র লুটতরাজ এবং আমার জায়গায় রোপণকৃত চারা গাছ গুলো কেটে ফেলে তারা। এ বিষয়গুলো নিয়ে স্থানীয় বিচার সালিশ কয়েকবার বসলেও জয়নাল আবেদীন কোন সমাধানে আসেনি। এই জায়গায় জমিনের বিষয় নিয়ে একাধিকবার থানায় অভিযোগ করা হলেও তারা কোন পুলিশের ডাকে সাড়া দেয়নি। তাদের এই অত্যাচারের আমরা বাঁচতে চাই।

বিবাদী জয়নাল আবেদন সীমানার প্রাচীর দেয়াল ভাঙ্গার কথা স্বীকার করে বলেন, আমার জায়গায় দেয়াল নির্মাণ করা হয়েছে। তারা আমাদের বাড়িঘর হামলা করেছে।

ট্যাগস :
জনপ্রিয়

বাবুরহাট বাজার মোবাইল ব্যবসায়ী সমিতি’র সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক মাসুম বকাউল

কচুয়ায় জমিজমা বিরোধের জের ধরে সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলার অভিযোগ

আপডেট : ১০:৪২:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬