ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে সরকারি খাল ভরাট, ২০ হাজার টাকা জরিমানা

ছবি-ত্রিনদী

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় সরকারি খাল ভরাট করার অভিযোগে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের হাড়িরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন-এর নির্দেশনায় সরকারি খাল ভরাটের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে সরেজমিন পরিদর্শন করা হয়। পরিদর্শনে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত মো. আব্দুর রহিম (৩৫)-কে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(১) ও ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন সূচীপাড়া উত্তর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মো. আব্দুল মান্নান এবং শাহরাস্তি থানার এসআই ফরিদ আহমেদসহ পুলিশের একটি দল।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি খাল, জলাশয় ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সরকারি সম্পত্তি দখল বা ভরাটের মতো অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয়

বাবুরহাট বাজার মোবাইল ব্যবসায়ী সমিতি’র সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক মাসুম বকাউল

শাহরাস্তিতে সরকারি খাল ভরাট, ২০ হাজার টাকা জরিমানা

আপডেট : ১১:৩৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬