ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তি রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে ফখরুল ইসলাম বিলাসকে আহ্বায়ক করে বিএনপির কমিটি ঘোষণা

ছবি-ত্রিনদী

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন (বিএনপি)-এর ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা বিএনপি’র সভাপতি আয়াত আলী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটনের সাক্ষরিত পত্রে ফখরুল ইসলাম বিলাসকে আহ্বায়ক করে বিএনপির এই কমিটি ঘোষণা করা হয়। তিনি উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করছেন।

দলীয় সূত্রে জানা যায়, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নবঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে খিলা গ্ৰামের মোঃ মোশারফ হোসেন, বেরনাইয়া গ্ৰামের আবদুল হক, পরানপুর গ্ৰামের মোঃ হেমায়েতুল ইসলাম সুমন ও হাবিবুর রহমান, নাহারা গ্ৰামের ইকবাল হোসেন কাজল, পরানপুর গ্ৰামের মনির হোসেন, ঘুঘুরচপ গ্ৰামের তাফাজ্জল হোসেন লিটন, কুরকামতা গ্ৰামের মোঃ আবুল হাসেম, বিজয়পুর গ্ৰামের মোহাম্মদ হোসেন রানা, বিজয়পুর গ্ৰামের খায়রুল বাসার আজাদ, রঘুরামপুর গ্ৰামের শহিদ উল্যাহ, নোয়াপাড়া গ্ৰামের আবুল খায়ের, প্রসন্নপুর গ্ৰামের সফিকুল ইসলাম এবং সদস্য পদে বেরনাইয়া গ্ৰামের মোঃ মোজাহার হোসেন, ঘুঘুরচপ গ্ৰামের মোঃ রুহুল আমিন মানিক, আহমদ নগর গ্ৰামের নুরুল ইসলাম, ফটিকখিরা গ্ৰামের মাহফুজুল আলম টুটুল, প্রসন্নপুর গ্ৰামের মোঃ মাহবুব আলম, মোস্তফা কামাল ও কামরুল, বেরনাইয়া গ্ৰামের আবুল বাসার, বিজয়পুর গ্ৰামের আবদুল মালেক ও ডাঃ আহমদ উল্যাহ পাটোয়ারী, শিবপুর গ্ৰামের সোলাইমান মাষ্টার সহ ৭১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

এদিকে কমিটি ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তারা নবগঠিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন।

ট্যাগস :
জনপ্রিয়

ফরিদগঞ্জে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিমন গ্রেপ্তার

শাহরাস্তি রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে ফখরুল ইসলাম বিলাসকে আহ্বায়ক করে বিএনপির কমিটি ঘোষণা

আপডেট : ১১:৫৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬