শাহরাস্তি মডেল থানা পুলিশের মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে রহমত উল্যাহ্ রুবেল (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
জানা গেছে, শাহরাস্তি মডেল থানার এসআই মোহাম্মদ আল আমিন ভুইয়া ও এএসআই (নিঃ) শহীদুল্লাহ সঙ্গীয় ফোর্স পৌরসভাধীন।উপলতা দোয়াভাঙ্গা রেল গেইট সংলগ্ন মিজানের দোকানের সামনে রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
এসময় সন্দেহভাজন রহমত উল্ল্যাহ রুবেলকে পিতা- মোস্তফা কামাল, মাতা- হাজেরা বেগম, সাং- পশ্চিম উপলতা (রাধার বাড়ী), ০৫ নং ওয়ার্ড, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুরকে তল্লাশি করে তার কাছ থেকে ১৩৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ এবং তাকে আটক করা হয়।
পরে তার বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-৪৯, তারিখ- ২৮ জুলাই, ২০২৬; জি আর নং-২৪২, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলা দায়ের করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




























