ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ার নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:১৬:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • 138

কচুয়ার নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে র‌্যালি

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে রচনা,আবৃত্তি,চিত্রাঙ্গন প্রতিযোগিতা, শহীদদের স্মরণসভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে মাদ্রাসার মিলনায়তনে শিক্ষার্থী ও সুধীজনের অংশগ্রহণে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এএস‌এম ফখরুদ্দিন এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মাওলানা নুর আহমদ আজাদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ,মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমান।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম এবং নতুন প্রজন্মের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোকপাত করেন। পরে রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ট্যাগস :
জনপ্রিয়

ফরিদগঞ্জে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিমন গ্রেপ্তার

কচুয়ার নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

আপডেট : ১১:১৬:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬