ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ার পূর্ব মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৩২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • 22

কচুয়ার পূর্ব মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালনা কমিটির পরিচিতি সভা।

কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের ঐতিহ্যবাহী ১০৩নং পূর্ব মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্যবস্থাপনা পরিচালনা কমিটির নবগঠিত কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ রাসেল মজুমদার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসহাক মিয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ইব্রাহিম খলিলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,

ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাচ্চু,বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালনা কমিটির সহ-সভাপতি নজরুল ইসলাম, কমিটির সদস্য আব্দুল মমিন, নূরে আলম, ইউপি সদস্য খাদিজা আক্তার, সদস্য শাহজালাল প্রমুখ।

সভায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, বিদ্যালয় পরিচালনায় শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থীদের জন্য অনুকূল শিক্ষার পরিবেশ তৈরি এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

এসময় বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালনা কমিটির সদস্যগণ, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি মোঃ রাসেল মজুমদার বক্তব্যে বলেন, বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে। বিদ্যালয়ের যেসব সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সমন্বয়ে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনার পরিবেশ আরও সুন্দর করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয়

বিসিএস কর্মকর্তা ডা. আঁচলের মৃত্যু, স্বাস্থ্যমন্ত্রীর শোক

কচুয়ার পূর্ব মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আপডেট : ১১:৩২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬