ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামপুর ইউপি নির্বাচনে আলোচনায় মাওলানা নুরুল ইসলাম

নুরুল ইসলাম। ছবি-ত্রিনদী

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় শীর্ষে রয়েছেন উপজেলা বিএনপির নেতা মাওলানা মো. নুরুল ইসলাম। তাঁকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনা চলছে। মাওলানা নুরুল ইসলাম দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড ও মানুষের পাশে থাকার কারণে এলাকায় তাঁর পরিচিতি ও জনপ্রিয়তা তৈরি হয়েছে।

মাওলানা মো. নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে তিনি স্থানীয়দের সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলেছেন।

একটি আলোকিত, আধুনিক ও মডেল রামপুর ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তাঁর পরিকল্পনার মধ্যে রয়েছে ইউনিয়নের শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন,মাদক, ইভটিজিং প্রতিরোধ এবং সন্ত্রাসমুক্ত সামাজিক পরিবেশ নিশ্চিত করা।

তিনি মনে করেন, পরিকল্পিত উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে রামপুর ইউনিয়নকে একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলা সম্ভব।

মাওলানা নুরুল ইসলামের প্রত্যাশা, জনগণের সেবা করার সুযোগ পেলে তিনি রামপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করবেন এবং চাঁদপুর জেলার মধ্যে ইউনিয়নটিকে একটি মডেল ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করতে উদ্যোগী হবেন।

ট্যাগস :
জনপ্রিয়

রামপুর ইউপি নির্বাচনে আলোচনায় মাওলানা নুরুল ইসলাম

রামপুর ইউপি নির্বাচনে আলোচনায় মাওলানা নুরুল ইসলাম

আপডেট : ০৭:৫০:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬