ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান গ্রেপ্তার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৫৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • 51

অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে শহরের পালপাড়া এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, থানা ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি। এ ছাড়া তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে স্থানীয় অনেক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী গোপনে চলে গেলেও তিনি প্রকাশ্যে ছিলেন এবং আইন পেশায় নিয়মিত কাজ করেছেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মজিবুর রহমান ভূঁইয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিস্তারিত পরে জানানো হবে।

ট্যাগস :
জনপ্রিয়

নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাবের নিজস্ব কার্যালয় নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে দোয়া মাহফিল

চাঁদপুর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান গ্রেপ্তার

আপডেট : ০৮:৫৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬