ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফেইসবুক লাইভে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকী, হাজীগঞ্জে যুবক আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৪৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
  • 4503

জহির হোসেন:

ফেইসবুকে লাইভে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকী প্রদানের ঘটনায় হাজীগঞ্জে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক যুবক মো. শিহাবউদ্দিন উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের মল্লিক বাড়ীর বিল্লাল হোসেনের ছেলে। আটক যুবক ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত বলে নিশ্চিত করেছে পুলিশ।

এ ঘটনায় হাজীগঞ্জ থানার (সেকেন্ড অফিসার) এসআই মোস্তাক আহমেদ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছে।

স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আহসানউল্যাহ জানান, বিল্লাল হোসেনের পুরো পরিবারটিই জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত। বিভিন্ন সময় শিহাবউদ্দিন আওয়ামী লীগকে নিয়ে ফেইসবুকে বাজে মন্তব্য করে থাকে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মিথ্যা মানহানিকর কুরুচিপুর্ণ তথ্য প্রচার ও দেশবিরোধী তথ্য প্রচার করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোসহ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অপরাধে আটক যুবক শিহাবউদ্দিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার আটক শিহাবউদ্দিনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

ফেইসবুক লাইভে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকী, হাজীগঞ্জে যুবক আটক

আপডেট : ১১:৪৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২