ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিগ্রি অর্জন করলেন সাবেক সাংসদ এ্যাড. নুরজাহান বেগম মুক্তার মেয়ে অধরা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:৫২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • 220

চাঁদপুর ও লক্ষ্মীপুর সংরক্ষিত সংসদীয় আসনের সাবেক নারী সংসদ সদস্য, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিটর ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাজীগঞ্জের কৃতী সন্তান অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তা এবং প্রকৌশলী ড. আবুল কালাম আজাদ দম্পতির কন্যা সেগুফতা নূর আজাদ অধরা ব্যারিস্টার এট ল’ ডিগ্রি অর্জন করেছেন।

ইংল্যান্ডের লিংকন্স ইন থেকে গত ১১ অক্টোবর কল টু দ্যা বার (Call to the Bar) এর কনভোকেশনে সেগুফতা নূর আজাদ বার এট ল’ সনদ গ্রহণ করেন। এসময় তার বাবা ও মা উপস্থিত ছিলেন। অধরার গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। তাঁর পিতামহ মৃত মো. তোফাজ্জল হোসেন ছিলেন একজন প্রথিতযশা শিক্ষক এবং মাতামহ ছিলেন চাঁদপুরের তুখোড় আইনজীবী, রাজনীতিবিদ, সাবেক এমপি মুক্তিযোদ্ধা আবু জাফর মো. মঈনুদ্দিন।

ছোটবেলা থেকেই অদম্য মেধাবী অধরা পড়ালেখার প্রতি খুব মনযোগি। তিনি ইংলিশ মিডিয়াম স্কুলে লেখাপড়া করতেন। পরে চাঁদপুর হাসান আলী প্রাথমিক বিদ্যালয়, এরপর ঢাকাস্থ শহীদ পুলিশ স্মৃতি স্কুল, আদমজী ক্যান্টনমেন্ট কলেজে পড়াশোনা করেছেন। পরবর্তীতে লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন এবং ইংল্যান্ডের ব্রিস্টলের ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইংল্যান্ড থেকে বার ট্রেনিং কোর্স সম্পন্ন করেন।

সেগুফতা নূর আজাদ অধরার ভ্রমণের প্রতি প্রচুর আগ্রহ। টেবিল টেনিস খেলা, রান্না করা, মুভি দেখা ইত্যাদি তার শখ। পেশাগত জীবনে তিনি একজন দক্ষ, চৌকস ও মানবিক আইনজীবী হওয়ার স্বপ্ন দেখেন। তিনি দরিদ্রদের বিনামূল্যে আইনি সেবা দিতে চান। তার বড় বোন অন্তরা এমবিএ (ফার্স্ট ক্লাস), মেঝো বোন অচিরা একজন এমবিবিএস চিকিৎসক এবং ছোট বোন অঙ্গনা মালয়েশিয়ার লিমককউইং ইউনিভার্সিটি থেকে তথ্য ও প্রযুক্তি বিষয়ে পড়াশুনা সম্পন্ন করেছেন।

ট্যাগস :
জনপ্রিয়

বীরগঞ্জে আগাম ফুলকপি চাষ: ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা

ডিগ্রি অর্জন করলেন সাবেক সাংসদ এ্যাড. নুরজাহান বেগম মুক্তার মেয়ে অধরা

আপডেট : ০২:৫২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২