ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ পৌর ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম ও সম্পাদক আবুল বাসার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:২৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
  • 173

মোহাম্মদ উল্যাহ বুলবুল:

হাজীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্র্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকালে টোরাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতির বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
এ সময় সভাপতির বক্তব্যে তিনি বর্তমান কার্যকরি কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং সভ্যদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। বক্তব্য শেষে আগামি তিন বছরের জন্য নতুন করে ওয়ার্ড কমিটি গঠণের লক্ষে উপস্থিত সভ্যদের (৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য) মধ্য থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীর নাম প্রস্তাব ও সমর্থনের জন্য আহবান করেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু।
এতে সভাপতি পদে মো. সিরাজুল ইসলাম মজুমদার, ইঞ্জি. মুখলেছুর রহমান ও মানিক মজুমদারসহ ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে কাজী মো. আবুল বাসার বাগু, সেলিম কাজী, আরিফুল ইসলাম, এনায়েতুল্লাহ্, শাহিনুর রহমান শাহিন ও আনোয়ার হোসেনসহ ৬ জন প্রার্থীর পক্ষে প্রস্তাব ও সমর্থন করা হয়।
এরপর সভাপতি পদে ৩ জন প্রার্থী ও সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থী সম্মেলনের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপনকে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানালে তিনি সভাপতি পদে মো. সিরাজুল ইসলাম মজুমদার ও সাধারণ সম্পাদক পদে কাজী আবুল বাসার বাগুর নাম ঘোষণা করেন।
এর আগে সম্মেলনের প্রথম অধিবেশনে বিশেষ অথিতির বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠু, উপদেষ্টা সদস্য মো. আনোয়ার হোসেন বতু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আনোয়ারুল হক হেলাল, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধা, ৮নং ওয়ার্ডের সভাপতি কাজী মনির হোসেন মিঠু, ওয়ার্ড যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর কাজী মনির হোসেন প্রমুখ।
ট্যাগস :
জনপ্রিয়

বীরগঞ্জে আগাম ফুলকপি চাষ: ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা

হাজীগঞ্জ পৌর ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম ও সম্পাদক আবুল বাসার

আপডেট : ০৯:২৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২