ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নদীর চর থেকে মাটি কাটায় ৪জনকে ২ লাখ টাকা জরিমানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৫৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • 166

ছবি-সংগৃহিত।

মতলব উত্তর ব্যুরো:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ভেক্যু/এক্সেভটর’সহ আটক চারজনকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের চর নাছিরাকান্দি গ্রাম সংলগ্ন মেঘনা নদীর চর থেকে মাটি কাটার সময় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খাঁন তাদের দুই লাখ টাকা জরিমানা করেন। অভিযানে সহায়তা করেন মোহনপুর নৌ-পুলিশ ষ্টেশনের পুলিশের সদস্যরা।

চর নাছিরাকান্দি এলাকায় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি কয়েকটি এক্সেভেটর দিয়ে নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটিয়ে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছিলেন বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খাঁন জানান, নদীর চর থেকে মাটিকাটার অপরাধে চারজনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধ এবং এ ধরনের কাজ আর করবেন না বলে মুচলেকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

নদীর চর থেকে মাটি কাটায় ৪জনকে ২ লাখ টাকা জরিমানা

আপডেট : ০৮:৫৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২