ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ ঘর পুড়ে ছাই

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:১৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
  • 159

ছবি-কচুয়া প্রতিনিধি

কচুয়া প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের দোঘর মুন্সী বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ ২৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাতে মুন্সী বাড়ির নবীর হোসেনের ঘর থেকে আগুনের সূত্রপাত। পরে দ্রুত তা ছড়িয়ে পড়ে অন্যান্য ঘরগুলোতে।

খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রা প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

স্থানীয়রা জানায়, আগুন লাগার পর পরই এলাকাবাসী এসে মহিলা, বৃদ্ধ ও শিশুদের নিরাপদে সরিয়ে নিলেও বসত ঘরের মালামাল সরাতে পারেনি।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইউএনও মো. নাজমুল হাসান। এছাড়া রাতেই তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করেন।

কচুয়া উপজেলা ফায়ার স্টেশন অফিসার মাহতাব মন্ডল জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দু’ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে তাদের ব্যাপক ক্ষতিসাধন হয়।

তবে ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করা যায়নি বলেও জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয়

বাবুরহাট বাজার মোবাইল ব্যবসায়ী সমিতি’র সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক মাসুম বকাউল

কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ ঘর পুড়ে ছাই

আপডেট : ০৬:১৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩