ঢাকা ০২:২৭ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বলাখাল থেকে সিএনজি, অটোরিক্সা ও নগদ টাকাসহ ৪ দূর্ধর্ষ চোর আটক

  • Reporter Name
  • Update Time : ০৭:৫১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩
  • ৭৬ Time View

বিশেষ প্রতিনিধি:

হাজীগঞ্জের বলাখাল থেকে আন্তঃজেলা চোরচক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতদের হেফাজতে থাকা চোরাইকৃত ১ সিএনজি, ৫টি ব্যাটারী চালিত অটোরিক্সা ও চোরাই মালামাল বিক্রেয়র সাতান্ন হাজার ৫’শ (৫৭,৫০০) টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে এ চোর চক্রের সদস্যদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলো দক্ষিণ বলাখাল বেপারী বাড়ীর শফিকুল ইসলাম সুমন (৪৩), একই এলাকার সর্দার বাড়ীর রাসেল সর্দার (২৮), মুন্সী বাড়ীর আল আমিন এর ভাড়াটিয়া শফিকুল ইসলাম সুজন(৪৩), কুমিল্লা জেলার জহিরুল ইসলাম(২৩), একই জেলার আব্দুর রহমান (২৫)।

এ চক্রটি দীর্ঘ দিন জেলার বিভিন্ন উপজেলা থেকে সিএনজি ও ব্যাটারি চালিত অটো চুরি করে মালামাল খুলে বিক্রয় করতো। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত চোরচক্রের চার সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবাবার দুপরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বিএনপি ক্ষমতা গেলে ইমাম-মুয়াজ্জীনদের ভাতা প্রদান ও ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেয়া হবে-ইঞ্জি. মমিনুল হক

বলাখাল থেকে সিএনজি, অটোরিক্সা ও নগদ টাকাসহ ৪ দূর্ধর্ষ চোর আটক

Update Time : ০৭:৫১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩