ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে ২ লাখ  টাকা জরিমানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:১৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
  • 145
মনিরুল ইসলাম মনির:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল সংলগ্ন মেঘনা নদীতে ড্রেজিং মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায়  ২ লাখ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ মার্চ)  মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক আল এমরান খান।
অভিযান পরিচালনা করে ৩ টি ড্রেজার ও ১টি বালুবাহী বাল্কহেডকে আাটক করে ভ্রাম্যমান আদালত পরিচালনা মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা করে । ভ্রাম্যমান আদালত পরিচালনা  করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক আল এমরান খান। এ সময় মোহনপুর নৌ-পুলিশ স্টেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল এমরান খান বলেন, অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন বিরুদ্ধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। সরকারের আইন ও নিয়ম অমান্য করলে ব্যবস্হা নেওয়া হবে। সরকারি সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
ট্যাগস :
জনপ্রিয়

বাবুরহাট বাজার মোবাইল ব্যবসায়ী সমিতি’র সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক মাসুম বকাউল

মতলব উত্তরের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে ২ লাখ  টাকা জরিমানা

আপডেট : ০২:১৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩