ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে প্রবাসীর ইফতার সামগ্রী বিতরণ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:০৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩
  • 132

জহির হোসেন

হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মৈশামুড়া গ্রামের বাসিন্দা প্রবাসী আক্তার হোসেন নসুর উদ্যোগে অসহায় ও অস্বচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ মার্চ) সকালে তিনি ইউনিয়নের চার শতাধিক দরিদ্র পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করেন।

প্রতি বছরের মতো এবারো তিনি অসহায় ও অস্বচ্ছল পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করেন। তিনি প্রথম রমজান থেকেই রাতের আঁধারে মানুষের ঘরে ঘরে ইফতার সামগ্রী পৌছে দেন। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা, তেল, খেজুর, আটা, মটর ডাল, পেঁয়াজ, মুড়ি, বেসন, ট্যাং, আলু ইত্যাদি।

আক্তার হোসেন নসু সৌদিআরবে হাইল প্রদেশের কেন্দ্রীয় যুবলীগের আহবায়ক পদে দায়িত্ব পালন করছেন। তিনি ইফতার সামগ্রী বিতরণের পাশাপাশি প্রতি বছর অসহায়দের মাঝে পবিত্র ঈদুল ফিতরে ঈদবস্ত্র (কাপড়) এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সহযোগিতায়সহ সবসময় এলাকার অসহায় ও দরিদ্রদের আর্থিক সহযোগিতা করে থাকেন।

তাঁর মা ও মৃত বাবাসহ পরিবারের সকলের জন্য দোয়া চেয়ে এক প্রতিক্রিয়া আক্তার হোসেন নসু বলেন, কারো কাছ থেকে কিছু পাওয়া জন্য নয়, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের পাশে দাঁড়াই এবং রাজনীতি করি। তার এসব মহৎ কাজে সহযোগিতা করেন, ছোট ভাই মো. সুমন ও মো. কাইয়্যুম।

ট্যাগস :
জনপ্রিয়

চাঁদপুরে পুকুর ভরাট করে খামারের বর্জ্য ফেলায় ১ লাখ টাকা জরিমানা

গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে প্রবাসীর ইফতার সামগ্রী বিতরণ

আপডেট : ০৭:০৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩