ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
  • 145

ছবি-সংগৃহিত।

অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী ও মূল্য তালিকা না থাকায় চাঁদপুরের মতলব বাজারে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (৯ এপ্রিল) দুপুরে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।

তিনি জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আজ মতলব বাজারে ইফতার আইটেম, মুদি, মুরগি, কলা, জুতা, পোশাক, ফল ও প্রসাধনীর দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে অপরিষ্কার অপরিচ্ছন্ন অস্বাস্থ্যকর উপায়ে খাবার অর্থাৎ ইফতার তৈরি ও বিক্রি, মূল্য তালিকা না থাকা, পণ্যের গায়ে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকায় আদি গান্ধী ঘোষকে ৫ হাজার, মিলন ঘোষকে ৫ হাজার, রফিক কসমেটিকসকে ৩হাজার, রফিক স্টোরকে ২ হাজার, গান্ধী ঘোষকে ৫ হাজার ও আরিফ ব্রয়লারকে ১ হাজার টাকাসহ ৬ প্রতিষ্ঠানকে ২১ জরিমানা করা হয়।

একই সময়ে এসব ব্যবসায়ীদের আইনগত সতর্ক করা হয়েছে। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন মতলব দক্ষিণ থানা পুলিশের একটি চৌকশ দল। ভোক্তার স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

ট্যাগস :
জনপ্রিয়

বাবুরহাট বাজার মোবাইল ব্যবসায়ী সমিতি’র সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক মাসুম বকাউল

মতলবে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ০৩:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩