ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মামলার হাজিরা দিতে যাওয়ার সময় কচুয়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৫৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
  • 156

ওমর ফারুক। ছবি-ত্রিনদী

মামলার হাজীরা দিতে চাঁদপুরে যাওয়ার সময় কচুয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ওমর ফারুক নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো ৩জন।

সোমবার সকাল ৭ টায় কচুয়া-গৌরিপুর সড়কের ঘাগড়া নামাক স্থানে ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজির যাত্রী উপজেলার উত্তর পালাখাল গ্রামের হাবিব উল্যার ছেলে উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি ও পশু চিকিৎসক ওমর ফারুক (৩৫) মারা যায়। আহতরা উপজেলার সাচার ইউনিয়নের রাগদৈল গ্রামের আবু তাহের (৬০),জীবন খান (৫০),কলাকোপা গ্রামের নবীর (৩০) কে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম খলিল জানান, আল-আরাফাহ বাসটি জব্দ করা হয়েছে,এব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :
জনপ্রিয়

বাবুরহাট বাজার মোবাইল ব্যবসায়ী সমিতি’র সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক মাসুম বকাউল

মামলার হাজিরা দিতে যাওয়ার সময় কচুয়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

আপডেট : ০৬:৫৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩