ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নৌকায় না উঠতে পেরে ক্ষুব্দ নজিবুল বশর মাইজভাণ্ডারী

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৪৩:০২ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
  • 116

ছবি-ত্রিনদী

টানা দু’বার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে চট্টগ্রাম-২ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী। এবার হারালেন নৌকা। নিজস্ব প্রতিক নিয়েই নির্বাচন করতে হবে তাকে। তাইতো ক্ষুব্ধ হয়ে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী বলেন, মাঠের রাজনীতি কিংবা জনসমর্থনের প্রশ্নে ছোট দল হলেও মামলার রাজনীতিতে ‘ঝানু’ খেলোয়াড় তরিকত ফেডারেশন।

দলটির চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী। ১৪ দলের শরিক হিসেবে নৌকা প্রতীকে চট্টগ্রাম-২ আসনে নির্বাচিত হয়েছেন টানা দু’বার। কিন্তু এবার আওয়ামী লীগ তাকে আসন না দেয়ায় নাখোশ তিনি।

ক্ষুব্ধ নজিবুল বশর মাইজভাণ্ডারী বলেন, আমার প্রতি অন্যায়, অবিচার করা হয়েছে। নৌকা দিলে দেবে, না দিলে নাই। আমার কোনো চাওয়া পাওয়া নেই। এতো বছর ধরে এক সঙ্গে ছিলাম। নৌকার পক্ষে ছিলাম। এখন তারা (আওয়ামী লীগ) যদি আমার আত্মীয়কে পছন্দ করে করুক। তারা বলছেন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে জানাবেন।

তিনি বলেন, আমি চারবারের এমপি। তাই না জেতার মানুষকে আসন দেয়া হবে না- আমার বেলায় সে কথা প্রযোজ্য না। মন্ত্রী হবার জন্যে দর কষাকষি করতে পারতাম এর আগেও, বা উচিত ছিল আমার। কিন্তু করা হয়নি।

নজিবুল বশর আরও বলেন, আমি এক কথা বলাতে, বলছে হচ্ছে না বা মূল্যায়ন হয়নি। আজকে হয়নি, এর আগেও মূল্যায়ন হয়নি। কোন বিবেচনায়, কেন পেলাম না- সেটা বলবো না। কারণ, সময় এখনও আছে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

নৌকায় না উঠতে পেরে ক্ষুব্দ নজিবুল বশর মাইজভাণ্ডারী

আপডেট : ০৫:৪৩:০২ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩