ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলীগঞ্জে ডায়াগণস্টিক ও বেকারিসহ ৩টি প্রতিষ্ঠানে ১৩ হাজার টাকা জরিমানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:২৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
  • 152

মোহাম্মদ হাবীব উল্যাহ্

হাজীগঞ্জের আলীগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে নগদ ১৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। সোমবার (৮ জানুয়ারী) দুপুরে এ তদারকি অভিযান পরিচালনা করেন, অধিদপ্তরের চাঁদপুরের সহকারী পরিচালক মো. নুর হোসেন রুবেল।

জানা গেছে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক, চাঁদপুরের নির্দেশনা মোতাবেক, হাজীগঞ্জ থানা পুলিশের সার্বিক সহযোগিতায় সোমবার দুপুরে হাজীগঞ্জ পৌরসভাধীন আলীগঞ্জ বাজারে বেকারী ও ডায়াগণস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন, অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল।

এ সময় তিনি ভোক্তা অধিকার লঙ্গনজনিত অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ আইনের ধারা অনুযায়ী ৩টি প্রতিষ্ঠানে পৃথকভাবে নগদ মোট ১৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন এবং ভবিষ্যতে এরূপ কাজ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীদের নির্দেশনা দেন। এছাড়াও অভিযানে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মো. নুর হোসেন রুবেল বলেন, অভিযানে ডায়াগণস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট এবং বেকারীতে উৎপাদিত পন্যে মেয়াদ উল্লেখ না থাকায় ও অপরিস্কার-অপরিচ্ছন্নতার অপরাধে তিনটি প্রতিষ্ঠানে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় তিনি জানান, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

আলীগঞ্জে ডায়াগণস্টিক ও বেকারিসহ ৩টি প্রতিষ্ঠানে ১৩ হাজার টাকা জরিমানা

আপডেট : ০৭:২৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪