ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২৯৮ আসনে জয়ীদের ফল গেজেট আকারে প্রকাশ করেছে ইসি

  • Reporter Name
  • Update Time : ০৭:০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
  • ৭৯ Time View
অনলাইন নিউজ ডেস্ক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে জয়ীদের ফল গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান ইসির জনসংযোগ পরিচালক মো. শরীফুল আলম। তিনি বলেন, ২৯৮ সংসদীয় আসনে জয়ীদের গেজেট প্রকাশিত হয়েছে।
এর আগে নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের বলেন, গত ৭ জানুয়ারি ৩০০টি আসনে নির্বাচন হওয়ার কথা ছিল। এর মধ্যে নওগাঁ-২ আসনের ভোট বাতিল করা হয়েছিল, একজন প্রার্থীর মৃত্যুর কারণে। ১২ ফেব্রুয়ারি সেখানে নির্বাচন হবে।
আরেকটি কেন্দ্রে অনিয়মের কারণে ভোটের ফল স্থগিত করা হয়েছিল ময়মনসিংহ-৩ আসনে। সে আসনের একটি কেন্দ্রের নির্বাচন ১৩ জানুয়ারি হবে বলে জানান তিনি।
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, এ দুটো বাদ দিয়ে ২৯৮ আসনের ফল যাচাই করে দেখা হয়েছে। সব ঠিক আছে। গেজেটে নির্বাচিত প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা ও আসন নম্বর উল্লেখ করা হয়।
নির্বাচনে আওয়ামী লীগের ২২২, জাতীয় পার্টির ১১, স্বতন্ত্র ৬২, কল্যাণ পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দলে ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির একজন করে জয়লাভ করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

“হাজীগঞ্জের ঐতিহ্য ও উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন আধুনিক হাজীগঞ্জের রুপকার অধ্যক্ষ ড. আলমগীর কবির পাটওয়ারি

২৯৮ আসনে জয়ীদের ফল গেজেট আকারে প্রকাশ করেছে ইসি

Update Time : ০৭:০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪