ঢাকা ০১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের ইউপি চেয়ারম্যান সেলিম খানের ভাই বোরহান খানের মেঘনা থেক বালু তোলার অনুমতি স্থগিত করেছেন চেম্বার আদালত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৩৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
  • 124

চাঁদপুরের মেঘনা নদী থেকে আলোচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সেলিম খানের ভাই বোরহান খানকে বালু তোলার অনুমতি দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে মেঘনা নদী থেকে সেলিম খানের ভাইও বালু তুলতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান। আদালতে বোরহান খানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা।

১৫ জানুয়ারি চাঁদপুরের মেঘনা নদী থেকে বোরহান খানকে বালু উত্তোলনের অনুমতি দিয়ে আদেশ দেন হাইকোর্ট।
বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে এ আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

চাঁদপুরের ইউপি চেয়ারম্যান সেলিম খানের ভাই বোরহান খানের মেঘনা থেক বালু তোলার অনুমতি স্থগিত করেছেন চেম্বার আদালত

আপডেট : ১০:৩৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪