ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকচাপায় মা ও মেয়েসহ তিন জনের মৃত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:১২:২৪ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
  • 131

অনলাইন নিউজ ডেস্ক :

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ট্রাকচাপায় মা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের ভাবকীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা ব্যাটারিচালিত ইজিবাইকের যাত্রী ছিলেন।

নিহত ব্যক্তিরা হলেন মুক্তাগাছা উপজেলার ঘোরশাইল গ্রামের মৃণাল চন্দ্র দাস (৬৫), বিনোদবাড়ি গ্রামের হাসিনা বেগম (৪০) ও হাসিনা বেগমের তিন বছরের মেয়ে আদিবা। হাসিনা বেগমের স্বামীর নাম নজরুল ইসলাম।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, বেলা পৌনে দুইটার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের ভাবকীর মোড় দিয়ে ইজিবাইকটি যাচ্ছিল। এ সময় টাঙ্গাইল থেকে ময়মনসিংহের দিকে আসা একটি ট্রাক এটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রীর মৃত্যু হয়।

অন্যদিকে ট্রাকটি সড়কের পাশে কাত হয়ে পড়ে যায়। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটি জব্দ করে। ওসি ফারুক আহমেদ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

ট্রাকচাপায় মা ও মেয়েসহ তিন জনের মৃত্যু

আপডেট : ০৬:১২:২৪ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪