ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে মিশুকের নিচে চাপা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৩৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
  • 112

চাঁদপুরের হাজীগঞ্জ মিশুক উল্টে মো. মিজানুর রহমান (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের কৈয়ারপুর-অলিপুর সড়কে এ দূর্ঘটনা ঘটে। তিনি ইউনিয়নের অলিপুর গ্রামের মীরের বাড়ির মরহুম ঙমোস্তফা কামালের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিজানুর রহমান নিজ এলাকায় মুদি ব্যবসা করেন। আজ বৃহস্পতিবার) দুপুরে তিনি হাজীগঞ্জ বাজার হতে মালামাল ক্রয় করে মিশুকযোগে দোকানে ফিরছিলেন। পথে নিজ গ্রামের পাথুরিয়া বাড়ির সামনে আসলে কৈয়ারপুর-অলিপুর সড়ক থেকে মিশুকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়।

এ সময় মিশুকসহ মালামালের নিচে চাপা পড়েন মিজানুর রহমান এবং সড়কের নিচে থাকা পরিত্যক্ত বাঁশ ও ঝোঁপ-ঝাড়ের মধ্যে পড়ে গুরুতর আহত হন। তাৎখনিক স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

মৃতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. গোলাম মাওলা বলেন, হাসপাতালে আনার পূর্বেই মিজানুর রহমান মারা গেছেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয়

বাড়ছে ইলিশের আমদানি: দাম নামতে পারে অর্ধেকে

হাজীগঞ্জে মিশুকের নিচে চাপা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ১০:৩৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪