ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ লাখ টাকা জরিমানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:১০:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
  • 123

হাজীগঞ্জে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করার অপরাধে নগদ ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করেছেন, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক। বুধবার (৭ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিনি উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সৈয়দপুর গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জমির মালিক ও ড্রেজার ব্যবসায়ীকে এ জরিমানা করেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করে বিক্রি এবং বিক্রিকৃত মাটি দিয়ে পুকুরসহ বিভিন্ন জলাশয় ভরাট করা হচ্ছে। এমন অভিযোগে এ দিন (বুধবার) বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎখনিক অবৈধ ড্রেজার পরিচালনাকারী জিসান নামের একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয়।

হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ড্রেজার মেশিনটি অপসারণের নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক। এসময় উপজেলা সহকারী কমিশনার কার্যালয়ের নাজির মোহাম্মদ ইব্রাহিম খলিল, সার্টিফিকেট পেশকার গোলাম চিশতী, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক বলেন, অবৈধ ড্রেজিং করে মাটি উত্তোলন, কৃষি জমি ধ্বংস ও জলাশয় ভরাটকারীসহ ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয়

বাড়ছে ইলিশের আমদানি: দাম নামতে পারে অর্ধেকে

হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ লাখ টাকা জরিমানা

আপডেট : ১০:১০:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪