ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাইমচরে বিপুল পরিমাণ জাটকা জব্দ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৪৯:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
  • 167

চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা উপকূলীয় চরভৈরবী আড়ৎ এলাকা থেকে ৩ হাজার ৮০০ কেজি (৯৫মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৮টার দিকে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট ফজলু হকের নেতৃত্বে হাইমচর উপজেলার চরভৈরবী মাছঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উক্ত এলাকা হতে আনুমানিক ৩ হাজার ৮০০ কেজি (৯৫ মণ) জাটকা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ১১ লাখ ৪০ হাজার টাকা।

তিনি আরও বলেন, পরবর্তীতে চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ জামিল হোসেন এর উপস্থিতিতে জব্দকৃত জাটকা কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরীব ও দুস্থ লোকদের মাঝে বিতরণ করা হয়।

তারিখ: ১৭.০২.২০২৪খ্রি.

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

হাইমচরে বিপুল পরিমাণ জাটকা জব্দ

আপডেট : ০৭:৪৯:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪