ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাইমচরে ভ্রাম্যমান আদালতে ৮ জেলের জরিমানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:২১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
  • 166

অনলাইন নিউজ ডেস্ক :

চাঁদপুরের হাইমচর মেঘনা নদীতে নিষিদ্ধ জালে জাটকাসহ অন্যন্যা প্রজাতির ছোট মাছ ধরায় হাতেনাতে আটক ৮ জেলেকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে চরভৈরবী নৌ পুলিশ ফাঁড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা। রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এসব তথ্য জানান অভিযানে অংশগ্রহনকারী হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব রশীদ।

তিনি বলেন, কম্বিং অপারেশনের চতুর্থ ধাপে তৃতীয় দিন শনিবার বিকাল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলা মৎস্য দপ্তর, কোস্টগার্ড ও নৌ পুলিশ মেঘনা নদীর গাজীপুর, মনিপুর, কাটাখালি, চরভৈরবী এলাকায় সম্মিলিত অভিযান পরিচালনা করে। অভিযানে ৬০ হাজার মিটার কারেন্টজাল, একটি চরঘেরা জাল ও ১৫ কেজি জাটকা জব্দ করা হয়। একই সময় নিষিদ্ধ ঘন ফাঁসের জাল দিয়ে জাটকা, চেউয়া এবং অন্যান্য প্রজাতির ছোট মাছ আহরণরত অবস্থায় ৮ জেলেকে হাতে নাতে আটক করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতে আটক জেলেদেরকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত কারেন্টজাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং জব্দকৃত জাটকা স্থানীয় অসহায়, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

অভিযানে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (প্রথম সংশোধিত) শীর্ষ প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মো. মাহবুবুর রহমান, নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন, কোস্টগার্ড হাইমচর আউট পোস্টের সিসি মো. মোমিনুর রহমান সহ কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

তারিখ: ২৫.০২.২০২৪খ্রি.

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

হাইমচরে ভ্রাম্যমান আদালতে ৮ জেলের জরিমানা

আপডেট : ০৬:২১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪