ঢাকা ১২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
  • 134

মোহাম্মদ হাবীব উল্যাহ্ :

হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রোববার (১৭ মার্চ) সকালে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত ও গীতা থেকে পাঠ এবং উপস্থিতির সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

সহকারী প্রধান শিক্ষক মো. আকবার হোসাইনের উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ফাতেমা আক্তার, সিনিয়র শিক্ষক মিজানুর রহমান তুহিন, মো. ইউনুছ, মো. মাইনুদ্দিনসহ শিক্ষার্থীরা। বক্তব্য শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদাত বরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়। এরপর প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা হয়। এসময় শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

আপডেট : ০৩:০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪