ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাইমচরে জাটকা ধরার দায়ে ১২ জেলের কারাদন্ড

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:৫২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
  • 191

ছবি-ত্রিনদী

 চাঁদপুরের হাইমচর মেঘনা নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার দায়ে আটক ১৬ জেলের মধ্যে ১২ জেলেকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বাকী ৪জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।

রবিবার (৩১ মার্চ) দুপুরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন।

কারাদন্ড প্রাপ্ত জেলেরা হলেন-মো. ইউসুফ প্রধান (৩৫), আব্দুল কাদর (২০), বিল্লাল হোসেন (৪০), আ. কাদের (৩০), ইব্রাহীম (২০), মো. জিলানী (৩০), মো. শাহাদাত হোসেন (৩২), মো. কবির মিয়া (২৪), মো. জিলানী (২৮), মুন্না হোসেন (১৮), আনোয়ার হোসেন (১৯) ও আবুল কালাম (৩০)। এসব জেলেদের বাড়ী মুন্সীগঞ্জ ও চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়।

অভিযানে নেতৃত্ব দেন হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব রশীদ। তিনি বলেন, আজ ভোর ৫টা হতে বেলা ১১টা পর্যন্ত হাইমচর অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাটকা ধরার অবস্থায়

এসব জেলেদের আটক করা হয়। একই সময়ে জেলেদের হেফাজতে থাকা ৭০ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্টজাল কোস্টগার্ড হাইমচর আউট পোস্টে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

হাইমচরে জাটকা ধরার দায়ে ১২ জেলের কারাদন্ড

আপডেট : ০২:৫২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪