ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই, ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:৫৮:৩০ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
  • 145

ইসমাইল হোসেন বিপ্লব :

চাঁদপুরের কচুয়া পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৭টি দোকান। সোমবার রাত ১টার সময় বৈদ্যুতিক সট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে কচুয়া-হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি টিম ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানান, রাত ১টার দিকে মহসিনের মুদি দোকানে চালায় আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে কচুয়া ফায়ার সার্ভিসকে খবর দেয়। ততক্ষনে মহসিনের মুদি দোকান, নুরুল ইসলামের চশমা ও ঘরির দোকান, আব্দুর রহমান কসমেটিক্স এর দোকান, জাকারিয়ার চা পাতির দোকান, আরিফুল ইসলাম ও মনিরুল ইসলামের রেডিমেট পোশাকের দোকান ও মজিবুল হকের জুতার দোকান পুড়ে ভস্মিভূত হয়ে যায়।

এসময় আগুন নিয়ন্ত্রন আনতে ফায়ারসার্ভিসের কর্মীদের সঙ্গে যোগদেন স্থানীয় ব্যবসায়ী ও কচুয়া থানার পুলিশ। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন নবযোগদান কৃত ইউএনও এহসান মুরাদ। অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকারও বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবী করছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, পবিত্রঈদুল ফিতর উপলক্ষে ঋণ নিয়ে দোকানে মালামাল তুলেছি অগ্নিকাণ্ডে সকল মালামাল পুড়ে যাওয়ায় আমরা সর্বশান্ত হয়ে পড়েছি।

কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাহতাব মন্ডল জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো নির্ধারন করা হয়নি।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

কচুয়ায় অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই, ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

আপডেট : ০৪:৫৮:৩০ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪