ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবাসহ হাজীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর কাজী নিজাম আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:০২:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
  • 144

মোহাম্মদ হাবীব উল্যাহ্ :

হাজীগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী নিজাম উদ্দিনকে আটক করেছে পুলিশ। গত রোববার (১৪ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে পুলিশ তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে এবং ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। তিনি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর বলাখাল কাজী বাড়ির মৃত কাজী আব্দুল লতিফের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, অভিযোগ রয়েছে সাবেক কাউন্সিলর কাজী নিজাম উদ্দিন চাঁদপুর-লাকসাম রেলসড়কে দীর্ঘদিন ধরে মাদক (ইয়াবা ট্যাবলেট) বিক্রি ও সেবন করে আসছেন। পুলিশ একাধিকবার চেষ্টা করেও তাকে আটক করতে পারেনি, তবে শেষ রক্ষাও হয়নি। গত শনিবার ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতে নাতে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ দিকে আটকের পর তাকে ছাড়িতে নিতে তদবির হলে পুলিশ ছাড়েনি।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, ইয়াবাসহ আটক কাজী নিজাম উদ্দিনকে আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠায়।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

ইয়াবাসহ হাজীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর কাজী নিজাম আটক

আপডেট : ০৫:০২:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪