ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে কৃষিজমির মাটি কাটার অপরাধে ২ জনকে ১ মাসের কারাদণ্ড

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:৩২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
  • 145

হাজীগঞ্জে রাতের আঁধারে অবৈধভাবে কৃষিজমির টপসয়েল মাটি কাটার অপরাধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে ২ ব্যক্তিকে ১ মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।

মঙ্গলবার দিবাগত রাতে তিনি উপজেলার কালোচো উত্তর ইউনিয়নের খোদাই বিলের কৃষি মাঠে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডাদেশপ্রাপ্ত হলো পৌরসভাধীন মকিমাবাদ এলাকার সাকিব ও পাবনার জেলার কিরণ শেখ।

জানা গেছে, দীর্ঘদিন ধরে রাতের আঁধারে অবৈধভাবে কৃষি জমির টপসয়েল মাটি কেটে বিক্রি করা হচ্ছে, এমন অভিযোগে মঙ্গলবার দিবাগত রাতে ওই ইউনিয়নের খোদাই বিল কৃষিমাঠ পরিদর্শন করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল।

তিনি অভিযোগের সত্যতা পেয়ে এবং অভিযুক্ত সাকিব ও কিরণ শেখ মাটি কাটার অপরাধ স্বীকার করায় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে অভিযুক্তদের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল বলেন, কৃষিজমির টপসয়েল মাটি কাটা আইনগত অপরাধ। কারণ জমির টপসয়েল মাটি কেটে নিলে ওই জমির উর্বরতা থাকেনা। এতে ফসল উৎপাদন ব্যাপকহারে হৃাস পায় এবং ওই জমি উর্বর হতে অনেক বছর লেগে যায়।

তিনি সর্বসাধারণকে সচেতন হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। এবং যারা কৃষিজমির উর্বর অর্থ্যাৎ টপসয়েল মাটি কেটে নিচ্ছে, তাদের বিষয়ে ইউএনও’র মোবাইল নম্বরে জানানোর অনুরোধ জানান এবং তথ্যদাতার নাম গোপন রাখার নিশ্চয়তা দেন।

ট্যাগস :
জনপ্রিয়

হাজীগঞ্জের বড়কুলে অগ্নিকাণ্ডে ঝলসে মৃ/ত্যু শয্যায় মেয়েটিকে বাঁচাতে সহযোগিতার করুণ

হাজীগঞ্জে কৃষিজমির মাটি কাটার অপরাধে ২ জনকে ১ মাসের কারাদণ্ড

আপডেট : ০১:৩২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪