ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে প্রবাসির বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতি, কুপিয়ে ২জনকে হত্যা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৩৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
  • 169

ছবি-ত্রিনদী

চাঁদপুরের হাজীগঞ্জে প্রবাসির বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের দল কুপিয়ে হত্যা করেছে দাদি ও নাতীকে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক নাতিনক রাতে কুমিল্লা মেডিকেল হাসপাতালে, সেখানে তার অবস্থা আরো অবনতি ঘটলে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

২৭ মে রবিার দিবাগত রাতে উপজেলার ২নং বাকিলা ইউনিয়ন পশ্চিম রাধাসার বকাউল বাড়ীতে এ ঘটনা ঘটে।

ডাকাতের হামলায় নিহতরা হলো বকাউল বাড়ীর ইউসুফের ছেলে শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আরাফাত (১২), তার দাদী হামিদা (৭০)। এ ঘটনায় ইউসুফের মেয়ে শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী হালিমাকে (১৪) কুপিয়ে গুরুতর আহত করেছে ডাকাতের দল। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ জানান, প্রচণ্ড ঝড় বৃষ্টিতে ডাকাতির খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয়

কচুয়ার ১৪২নং নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পদে সাহাদাত হোসেন মনোনীত

হাজীগঞ্জে প্রবাসির বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতি, কুপিয়ে ২জনকে হত্যা

আপডেট : ০৮:৩৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪