ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সভা, দোয়া ও খাবার বিতরণ

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে পালন করা হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম’র ৪৩ তম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে আলোচন সভা, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

৩১ মে শুক্রবার উপজেলার শোল্লা আশেক আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফরিদগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক আলহাজ¦ এম.এ হান্নান এর সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়।

এ সময় তিনি বলেন- ‘শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। তিনি ছিলেন মহান স্বাধীনতার ঘোষক। আজ এই মহান মানুষটির ৪৩ তম শাহাদাত বার্ষিকী। গভীর শ্রদ্ধাভরে আমার এই প্রিয় নেতাকে স্মরণ করছি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা তিনি যেন আমার প্রিয় নেতাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।’

ফরিদগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজীর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, ডাক্তার আবুল কালাম আজাদ, আবু জাফর খসরু মোল্লা, নজরুল ইসলাম, মাসুদ বেপারী প্রমুখ। এসময় ইউনিয়ন বিএনপি, উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয়

হাজীগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সভা, দোয়া ও খাবার বিতরণ

আপডেট : ০৪:১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪