ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অটোরিকশার চাকায় ওড়না প্যাঁচিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:১৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
  • 145

পটুয়াখালীতে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না প্যাঁচ লাগিয়ে অধরা চৌধুরী মোহনা (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি জেলার সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগের ছাত্রী ছিলেন।

বুধবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে পটুয়াখালীর মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহনা পৌরসভার শিমুলবাগ নামক এলাকার মো. রাসেল মুন্সীর বড় মেয়ে।

পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, মোহনা কোচিং শেষে খাবার খেতে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে শহরের চৌরাস্তা এলাকার একটি রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলেন। পথে অটোরিকশার চাকায় ওড়নার প্যাঁচ লাগিয়ে গুরুতর আহত হন তিনি।

পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোনো অভিযোগ দেয়নি পরিবার। তার মরদেহ হাসপাতাল মর্গে আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

অটোরিকশার চাকায় ওড়না প্যাঁচিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০৩:১৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪