ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৯৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৩৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
  • 171

গতকাল ৩১ জুলাই ২০২৪ ইং তারিখ দুপুরে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন হাউজিং এষ্টেট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে আসামী ১। মোঃ জামাল উদ্দিন (৫২), ২। মোঃ ইউসুফ মিয়া (৪০) এবং ৩। মোঃ আবু বক্কর (২২) নামক ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীদের হেফাজত হতে ৯৬ কেজি গাঁজা, মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি জীপ গাড়ি উদ্ধার করা হয়।

জানা যায়, গ্রেফতারকৃত আসামী ১। মোঃ জামাল উদ্দিন (৫২) কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার নোয়াপাড়া গ্রামের মৃত নুরু মিয়া এর ছেলে, ২। মোঃ ইউসুফ মিয়া (৪০) চট্টগ্রাম জেলার পটিয়া থানার জিরি গ্রামের মৃত ইয়াকুব মিয়া এর ছেলে এবং ৩। মোঃ আবু বক্কর (২২) চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার মুন্সীখিল গ্রামের মোঃ মুজিবুর রহমান এর ছেলে। আসামীদেরকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা, চট্টগ্রাম ও অন্যান্য জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

হাজীগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

৯৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

আপডেট : ০৫:৩৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪