ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমার প্রতি যদি আস্থা রাখেন তাহলে কারও ওপর হামলা করা যাবে না-ড. ইউনুস

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:২০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
  • 173

ছবি-ত্রিনদী

দেশে ফিরে বিমান বন্দরে  ড. ইউনূস সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, আমার প্রতি যদি আস্থা রাখেন তাহলে কারও ওপর হামলা করা যাবে না। যদি আপনারা আমার কথা না শুনেন তাহলে আমি থাকতে পারবোনা।

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আজ রাতে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে শপথ নেবেন। তিনি বৃহস্পতিবার দুপুর ২ টায় ফ্রান্স থেকে শাহজালালে এসে পৌছান। তাকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছেন গণ-আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদসহ অন্য সমন্বয়কেরা।

এ সময় তিনি উপস্থিত সবার উদ্দেশে বলেন, দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ। এই স্বাধীনতা রক্ষা করতেই হবে। দেশের প্রতিটি মানুষকে সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব।

ড. ইউনূস এ সময় শিক্ষার্থীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি শহীদ আবু সায়ীদের আত্মত্যাগকে স্মরণ করেন। তিনি অধ্যাপক ড. আসিফ নজরুলের ভূমিকা নিয়েও প্রশংসা করেন।

ড. ইউনূস বিমানবন্দরে নেমে উপস্থিত ছাত্র নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর তিনি বাসায় যাবেন।

ট্যাগস :
জনপ্রিয়

শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই সদস্য গ্রেফতার

আমার প্রতি যদি আস্থা রাখেন তাহলে কারও ওপর হামলা করা যাবে না-ড. ইউনুস

আপডেট : ০৬:২০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪