ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাইমচরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
  • 160

হাইমচর প্রতিনিধি ॥

চাঁদপুরের হাইমচরের শহীদ জিয়া স্মৃতি সংসদের আয়োজনে শুরু হয়েছে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে নয়ানী অল স্টার ক্লাব ও নিউ হাইমচর সিটি দল।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার আলগী বাজার দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্ধোধন করেন বিএনপি কেন্দ্রীয় নিবাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বক্তব্যে বলেন, বিগত ১৫ বছর ফ্যাসিবাদিদের আমলে খেলাধুলা হারিয়ে গিয়েছিলো। যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিলো ফ্যাসিবাদি সরকার। কেন্দ্র থেকে ঘোষণা আসছে যে প্রতিটি ইউনিয়নে ফুটবল প্রতিযোগিতা হবে। খেলাধুলার মাধ্যমে তরুণদেরকে মাদকসহ অপরাধমূলক জা থেকে দুরে রাখতে হবে। তরুণ সমাজকে খেলাধুলা এগিয়ে নিয়ে আসতে হবে।

হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লা ব্যাপারীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক হারুনুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লা সেলিম।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ফেরদৌস আলম বাবু, প্রচার সম্পাদক শরীফউদ্দিন পলাশ, হাইমচর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম সফিক, জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজী ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী প্রমূখ।

মাসব্যাপী এই টুর্নামেন্টে উপজেলার ২০টি দল অংশগ্রহণ করবে। ২০২৫ সালের জানুয়ারি মাসে টুর্নামেন্টের সেমি ফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

হাইমচরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

আপডেট : ১০:১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪