ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় হাত-পা বাধা যুবকের লা-শ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১১:০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • ১৩৪ Time View

আতিক মজুমদার (২৬)

কচুয়া প্রতিনিধি ॥
কচুয়ায় নিখোঁজের ৪দিন পর বিতারা ইউনিয়নের গোগড়ার বিলের মাছের প্রজেক্ট থেকে হাত-পা বাধা অবস্থায় আতিক মজুমদার (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তার লাশ উদ্ধার করে চাঁদপুরের মর্গে প্রেরন করা হয়। নিহত ওই যুবক উপজেলার বজুরী খোলা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন মজুমদারের ছেলে।

পরিবার ও থানা সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে গোগড়ার বিলে পানি সেচের কাজ করেন আতিক মজুমদার। ৯ ডিসেম্বর ছোট ডিঙ্গি নৌকা যোগে সেচ মেশিন সহ প্রজেক্টের পশ্চিম পাশে আসার সময় নিখোঁজ হয় সে। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও পাওয়ায় বুধবার কচুয়া থানায় নিখোঁজের সাধারন ডায়েরী করা হয়, যার নং- ৫৩৮। পরে ওই বিলে গতকাল বৃহস্পতিবার মাছের প্রজেক্টে তার লাশ ভাসমান অবস্থা দেখতে পায় স্থানীয় লোকজন।

নিহত আতিক মজুমদারের বাবা সাবেক ইউপি সদস্য আব্দুল মতিনসহ পরিবারের সদস্যরা জানান, সে কয়েক দিন ধরে পানি সেচের কাজ করে আসছিল। মেশিন আনতে গিয়ে আমার ছেলে নিখোঁজ হয়। আমার ছেলেকে কে বা কাহারা হত্যা করে সেচ মেশিনের সাথে পানিতে ডুবিয়ে রাখে। আমি ছেলে হত্যাকারীর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবী জানান তারা।
কচুয়া থানার ওসি এম আব্দুল হালিম জানান,বুধবার কচুয়া থানা যুবক আতিকের নামে নিখোঁজের ডায়েরী করেন তার পরিবার। কিন্ত বৃহস্পতিবার ভাসমান অবস্থায় তার লাশ গোগড়া বিলের মাছের প্রজেক্টে পাওয়ায় যায়। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরন করা হয়েছে। তদন্তের অনুযায়ী রহস্য উদঘাটন ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নাজির আহমেদ’র কিছু কথা

কচুয়ায় হাত-পা বাধা যুবকের লা-শ উদ্ধার

Update Time : ১১:০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪