ঢাকা ০২:২৭ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মতলবে খড়ের গাদা থেকে নিখোঁজ স্কুল শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৯:৫১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • ১২৭ Time View

আদিবা। ছবি-সংগৃহিত।

চাঁদপুরের মতলব দক্ষিণে নিখোঁজের ৪ দিন পর স্কুল খড়ের গাদা থেকে শিক্ষার্থী আদিবা ইসলামের লাশ উদ্ধার করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার থাকে জড়িত সন্দেহে একই এলাকার মুজিবুর রহমানের ছেলে ইমন ও লিটন সরকারের ছেলে ইয়াসিন সরকারকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ্ আহাম্মদ।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের পাঁচদোনা গ্রামের প্রবাসী আলাউদ্দিন বেপারীর স্কুল পড়ুয়া মেয়ে আদিবা ইসলাম (৮) গত ২০ জানুয়ারি বিকাল ৪টার দিকে নিজ বাড়ির সামনে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। এরপর তার পরিবার অনেক খোঁজাখুঁজি করেও সন্তানের কোন খোঁজ না পেয়ে আদিবার সন্ধানে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ সংবাদ প্রচার করা হয়। কিন্তু কোনো সন্ধান না পেয়ে আদিবার মা শামীমা আক্তার গত ২১ জানুয়ারি মতলব দক্ষিণ থানায় একটি জিডি করেন।

এরপর শিশু আদিবাকে উদ্ধার করতে আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর থেকে বাড়ির আশপাশের বিভিন্ন পুকুর ও ডোবায় খোঁজাখুজি (উদ্ধার অভিযান) শুরু করেন মতলব দক্ষিণ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

খোঁজাখুজির এক পর্যায়ে বিকাল ৪টার দিকে ওই এলাকার আজিজ প্রধানীয়া বাড়ির পুকুর পাড়ে খড়ের গাদা (গো খাদ্য) দিয়ে ঢেকে রাখা অবস্থায় আদিবার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত আদিবা স্থানীয় আধারা আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত আদিবার পরিবার ও এলাকাবাসী এ হত্যা কান্ডের সাথে জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ্ আহাম্মদ জানান, আদিবা চারদিন আগে নিখোঁজ হয়। তার মা থানায় জিডি করলে আজ আমরা তল্লাশি চালিয়ে আজিজ প্রধানীয়া বাড়ির পুকুর পাড় থেকে আদিবার লাশ উদ্ধার করি। এ ঘটনায় একই এলাকার ইমন ও ইয়াসিন নামে দুই জনকে আটক করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ঢাকাস্থ ১নং রাজারগাঁও ইউনিয়ন জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া

মতলবে খড়ের গাদা থেকে নিখোঁজ স্কুল শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

Update Time : ০৯:৫১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫