ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জ লেখক ফোরামের ১৮তম কাউন্সিল সম্পন্ন ।। নয়া কমিটির সভাপতি ফরিদ, সম্পাদক তারেক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:১৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • 154

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিবেদক :

ফরিদগঞ্জ লেখক ফোরাম’র নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদ আহমেদ মুন্না ও সাধারণ সম্পাদক তারেক রহমান তারু।

সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ফরিদগঞ্জ লেখক ফোরামের ১৮তম কাউন্সিল সম্পন্ন হয়েছে। কাউন্সিলে প্রস্তাব সমর্থের মাধ্যমে ২০২৫- ২৬ সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদ আহমেদ মুন্না ও সাধারণ সম্পাদক তারেক রহমান তারু।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যায় আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন মিলনায়তনে কাউন্সিলের কার্যক্রম শুরু হয়। দুই পর্বের অনুষ্ঠানমালায় প্রথম পর্বে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি কেএম নজরুল ইসলাম।

সংগঠনের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার বার্ষিক প্রতিবেদন ও হিসাব উপস্থাপন করেন। প্রথম অধিবেশনের শেষভাগে অনুষ্ঠানের সভাপতি কেএম নজরুল ইসলাম বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

অনুষ্ঠানে বক্তব্য করেন ফরিদগঞ্জ লেখক ফোরামের উপদেষ্টা মোস্তফা কামাল মুকুল, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মেহেরাজ হাসান সৌরভ, নির্বাহী কমিটির সদস্য ফরিদ আহমেদ মুন্না, সদস্য মাহবুবে রাব্বানী, নাছির উদ্দিন, রাকিব হোসেন, মিতু রানী দেবনাথ ও রিমা আক্তার প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে নির্বাচন পরিচালনা করেন নুরুল ইসলাম ফরহাদ ও কেএম নজরুল ইসলাম। এ সময় প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে ২০২৫-২০২৬ সালের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন ফরিদ আহমেদ মুন্না ও তারেক রহমান তারু। নির্বাচন পরিচালনা কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য পরামর্শ দেন।

ফরিদগঞ্জ লেখক ফোরামের নির্বাচিত সভাপতি ফরিদ আহমেদ মুন্না ফোরামের প্রতিষ্ঠাকালীন সদস্য, প্রথম কমিটির বার্তা সম্পাদক ছিলেন। বর্তমানে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বিডি সমাচারের বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি শিল্প ও সাহিত্যের ম্যাগাজিন সৃজনের সম্পাদক, মাসিক ক্যাম্পাস মিররের নির্বাহী সম্পাদক ছিলেন।

নির্বাচিত হওয়ার পর নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

ফরিদগঞ্জ লেখক ফোরামের ১৮তম কাউন্সিল সম্পন্ন ।। নয়া কমিটির সভাপতি ফরিদ, সম্পাদক তারেক

আপডেট : ১০:১৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫