ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ১১৬ Time View

চাঁদপুর জেলা বিশেষ টাস্কফোর্সের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে শহরের বাবুরহাট ও ওয়্যারলেস বাজার এরাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্রাহ আল ইমরান।

তিনি বলেন, আজ বিশেষ টাস্কফোর্সের অভিযানে বাবুরহাট ও ওয়্যারলেস বাজারে অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া বেকারি সামগ্রী তৈরি করায় মুসলিম বিস্কুট এন্ড বেকারিকে ৮ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় বিসমিল্লাহ এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা, মাংস ব্যবসায়ী শরিফ খানকে ১ হাজার টাকা এবং রুবেল ঢালীকে ১ হাজার টাকাসহ মোট ১২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরণের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট বিতরণ করা হয়।

অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য-ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। বাজার কমিটির সদস্য ও জেলা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

“শিক্ষার্থীদের নৈতিকতা, সংস্কৃতি ও খেলাধুলায় এগিয়ে আনতে হবে”—আলহাজ্ব মোশাররফ হোসাইন

চাঁদপুরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

Update Time : ০৭:৫৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫