ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আ. লীগ-বিএনপি দফায় দফায় সংঘর্ষ, আহত ৫

  • Reporter Name
  • Update Time : ০৫:০০:০৮ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • ১২৮ Time View

ছবি-সংগৃহিত।

নাটোরের সিংড়ায় আওয়ামী লীগ-বিএনপি’র দফায় দফায় সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (১ মার্চ) রাতে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের কান্তনগর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ইউনুস (৪০), মাসুদ রানা (৩৫) কে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও সাইবর (৪২) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব বিরোধের জের ধরে চৌগ্রামের কান্তপুর গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত দফায় দফায় বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একটি দোকান লুট পাটের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত রফিকুল ইসলাম জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কোন পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মতলবে কোন মাদক ব্যবসায়িক চিহ্ন রাখবো না-ওসি হাফিজুর রহমান মনিক

আ. লীগ-বিএনপি দফায় দফায় সংঘর্ষ, আহত ৫

Update Time : ০৫:০০:০৮ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫