ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পরীমনির সাবেক স্বামী গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১১:০৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • ১৩৭ Time View

ছবি-ত্রিনদী

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির সাবেক স্বামী ফেরদৌস কবির সৌরভকে (২৯) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সৌরভ যশোরের কেশবপুর পৌরসভার আওয়ামী লীগ নেতা মেয়র রফিকুল ইসলামের সহচর। তিনি সাবেক এমপি শাহিন চাকলাদার গ্রুপের লোক ছিলেন।

২০১২ সালের ২৮ এপ্রিল পরীমনির সঙ্গে বিয়ে হয় সৌরভের। দেনমোহর ধার্য ছিল এক লাখ টাকা। তবে বিয়ের দুই বছর পর থেকেই তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। সৌরভ কেশবপুর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর শাহানা কবির ফতেমার ছেলে।

এদিকে ফের ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদের শিরোনামে এসেছেন পরীমনি। কোনো এক পুরুষের বাহুডোরে মাথা রেখে নতুন করে চর্চায় উঠে এসেছেন তিনি। কে সেই ব্যক্তি তা নিয়েই এখন ব্যাপক আলোচনা। মঙ্গলবার (৫ মার্চ) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি প্রকাশ করেন পরীমনি।

যেখানে ভালোবাসার মানুষের বাহুডোরে দেখা মেলে এই অভিনেত্রীর। সেই ছবি পোস্ট করে জীবনে নতুন করে বসন্তের আগমনী বার্তা দেন পরীমনি। যা মুহূর্তের মধ্যেই নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

“শিক্ষার্থীদের নৈতিকতা, সংস্কৃতি ও খেলাধুলায় এগিয়ে আনতে হবে”—আলহাজ্ব মোশাররফ হোসাইন

পরীমনির সাবেক স্বামী গ্রেপ্তার

Update Time : ১১:০৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫