ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘জামায়াতের চেয়েও নাগরিক পার্টির ভোট বেশি’

  • Reporter Name
  • Update Time : ১০:৪৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • ৯৫ Time View

ছবি-ত্রিনদী

আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে আর জাতীয় নাগরিক পার্টি বিরোধী দল হিসেবে সরকারে থাকবে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, আগামী নির্বাচনে তাদের দল ৩০-৩৫ শতাংশ ভোট টানতে পারে বলে মনে করছেন।

শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘পিপলস ইলেকশন পালস’ শীর্ষক এ আলোচনা সভায় একটি জরিপের ফলাফলও তুলে ধরা হয়। জরিপটি করেছে ইনোভিশন নামের একটি বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান। আর এই কাজে সহযোগিতা করেছে ব্রেইন ও ভয়েস ফর রিফর্ম।

সভায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, এবারের নির্বাচন খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তিনি বলেন, ‘অবভিয়াসলি (স্পষ্টত), এখনো যা সিচুয়েশন (পরিস্থিতি), এক বছরের মধ্যে আমি মনে করি যে বিএনপি গভর্নমেন্ট ফরম করবে এবং আমাদের জন্য বিরোধী দল হওয়াটাই ভালো। বিরোধী দল আসলে ক্যারেক্টার তৈরি করে দলের। আমি দেখতে চাই, দলটা বিরোধী দলে যাক। বিএনপি সরকারে যাক, আমরা বিরোধী দলে যাই।

সারোয়ার তুষারের চাওয়া, জাতীয় নাগরিক পার্টির কিছু সদস্য সংসদে থাকুক, আর বাইরে শক্তিশালী বিরোধী দল হিসেবেও তারা থাকবেন। এটা তার ব্যক্তিগত আকাঙ্ক্ষা। সামনে রোমাঞ্চকর সময় আসছে উল্লে­খ করে সারোয়ার তুষার বলেন, সেটা যেন রাজনৈতিক হানাহানির পর্যায়ে না যাই। প্রতিযোগিতাটা যেন একটা ডিসেন্ট (ভদ্রতার) পর্যায়ে থাকে। জাতীয় নাগরিক পার্টি আগামী নির্বাচনে ৩০-৩৫ শতাংশ ভোট টানতে পারে বলে মনে করেন সারোয়ার তুষার। তার দাবি, জামায়াতে ইসলামীর চেয়ে জাতীয় নাগরিক পার্টির ভোট অবশ্যই বেশি হবে।

জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা বাড়ছে, এটা ঠিক মন্তব্য করে সারোয়ার তুষার বলেন, দেশে যে ধরনের পরিস্থিতি আছে, ঐতিহাসিকভাবে দেখা গেছে এ রকম পরিস্থিতিতে জামায়াতের জনপ্রিয়তা বেশি থাকে। কিন্তু যখনই ভোট আসবে, জামায়াতের যে ভোট আছে, তার চেয়ে কিছু বাড়বে। জাতীয় নাগরিক পার্টিতে বিএনপি ও জামায়াত দুই দল থেকেই ভোট আসবে।

আওয়ামী লীগের ভোট এবার জাতীয় নাগরিক পার্টি, বিএনপি ও জামায়াত তিন দিকেই যাবে বলে মনে করেন সারোয়ার তুষার। তিনি বলেন, বিশেষ করে যারা তরুণ আওয়ামী লীগার ছিল, ছাত্রলীগার টাইপের ছিল বা একটা ন্যারেটিভের ভিকটিম ছিল বা নিরুপায় হয়ে করেছে, এ রকম একটা বড় (অংশ) এই দিকে (জাতীয় নাগরিক পার্টি) আসার সম্ভাবনা আছে। কারণ, এটা বাংলাদেশের মানুষ এবং তাদেরকে তো আমরা ইয়া করতে পারব না। যাদের ক্রিমিনাল রেকর্ড নাই, তাদের সাথে ইয়া কি। তাদেরকে তো একটা জায়গা দিতে হবে এবং সকল দল করছে। বলে লাভ নাই, বিএনপি সারা দেশে আওয়ামী লীগকে শেল্টার (আশ্রয়) দিচ্ছে, ক্রিমিনালদেরকে (সন্ত্রাসী) শেল্টার দিচ্ছে। এটা আপনারা সবাই জানেন। সে ক্ষেত্রে যারা ভোটার, তাদেরকে তো আমাদের দিকে টানতে চাইবই, এটা খুবই ন্যাচারাল।

এ সময় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট ফর গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) নির্বাহী পরিচালক ইমরান মতিন, ভয়েস ফর রিফর্ম প্লাটফর্মের সহ আহ্বায়ক ও বিডিজবসের প্রতিষ্ঠাতা ফাহিম মাশরুর, ইনোভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুবাইয়াত সারওয়ার, অর্থনীতিবিদ অনন্য রায়হান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রেইনের নির্বাহী সফিকুর রহমান। (যুগান্তর)

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কচুয়ায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

‘জামায়াতের চেয়েও নাগরিক পার্টির ভোট বেশি’

Update Time : ১০:৪৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫