ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মা-মেয়ের পরকীয়ার বলি শাহরাস্তির আলমগীর

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:৫৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • 199

ছবি-ত্রিনদী

আবু মুছা আল শিহাব:

চাঁদপুরের শাহরাস্তির উপজেলার মনিপুর গ্রামে প্রবাসীর বাড়ীর ছাদে দিনমজুর আলমগীর হোসেনকে (৩৫) হত্যাকাণ্ডের ঘটনায় মা ও মেয়েকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন বাড়ির মালিক আবুল হোসাইন মানিকের স্ত্রী খোদেজা বেগম পান্না ও তার মেয়ে মাহমুদা আক্তার সোনিয়া

সোমবার রাত ৮টার দিকে ওই গ্রামের ছোলাইমান মাষ্টারের বাড়ির সৌদি প্রবাসী আবুল হোসাইন মানিকের বাড়ির ছাদে আলমগীরকে কুপিয়ে হত্যা করা হয়। পরে রাতে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, মা ও মেয়ের সাথে টাকা পয়সা লেনদেন ও পরকীয়া ছিলো নিহত আলমগীরের। মুলত এ সব কারণে ক্ষুব্ধ হয়ে আলমগীরকে মাও মেয়ে কুপিয়ে হত্যা করে।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার জানান, আলমগীরকে হত্যার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মা খোদেজা বেগম পান্না ও মেয়ে মাহমুদা আক্তার সোনিয়া স্বীকারোক্তি দিয়েছে।

মামলার এজাহার থেকে জানাযায়, নিহত আলমগীর হোসেন সোনিয়া’র নিকট ষোল লক্ষ টাকা পাওনা ছিল। সোনিয়া বাদীর ভাই আলমগীর হোসেনকে পাওনা টাকা নেয়ার জন্য সোমবার সন্ধ্যায় ফোন করে তাদের বাড়ীতে যেতে বলেন। পরে রাতে তারাবির নামাজের সময় সোনিয়া ও সোনিয়ার মা খোদেজা বেগম পান্না মিলে বিল্ডিংয়ের ছাদে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার জানান, আসামীদের কাছ থেকে বাদীর ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে নিহত আলমগীরের ভাই মিজানুর রহমান বাদী হয়ে মঙ্গলবার সকালে শাহরাস্তি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। যার মামলা নং-১৫।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

মা-মেয়ের পরকীয়ার বলি শাহরাস্তির আলমগীর

আপডেট : ০৪:৫৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫