ঢাকা ১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ ৪টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগণস্টিক সেন্টারে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা, ২টি সীলগালা

  • Reporter Name
  • Update Time : ০৭:১০:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • ১২৬ Time View

হাজীগঞ্জ ৪টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগণস্টিক সেন্টারে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা ও ২টি সীলগালা করে দেয় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট

হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগণস্টিক সেন্টারে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা, ২টি সীলগালা করে দেয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে রবিবার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত হাজীগঞ্জ বাজারস্থ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪টি হাসপাতালে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং দুইটি ডায়াগণটিস্টক সেন্টার সিলগালা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি রিফতা জাহান।

নিবন্ধন না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশসহ অন্যান্য কারণ সমূহের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারা অনুযায়ী আলীগঞ্জ মা জেনারেল হাসপাতালকে ৫ হাজার টাকা, হাজীগঞ্জ বাজারস্থ শাহজাহান মেমোরিয়াল এন্ড ট্রমা সেন্টারকে ৩০ হাজার টাকা, পপুলার হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগণস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, ফাতেহা ডায়াগণস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করে একই সাথে কাগজপত্র নবায়ন না থাকায় প্রতিষ্ঠানটি সীলগালা করে দেয়া হয়। এ ছাড়াও সুর্যের আলো নামক একটি ক্লিনিককে সীলগালা করা হয়।

জানা গেছে, সরকারি নির্দেশনা মোতাকেব হাজীগঞ্জ বাজারে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার রিফাত জাহান। ভ্রাম্যমান আদালত পরিচালনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান, ভারপ্রাপ্ত স্যানেটারী কর্মকর্তা মো. জসিম উদ্দিনসহ হাজীগঞ্জ থানা পুলিশ ও অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতে জরিমানার বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি রিফাত জাহান বলেন, ভোক্তার অধিকার নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মতলবে বাপাউবোর প্রকল্পের কাজ শুরু হওয়ার পূর্বেই অনিয়মের অভিযোগ!

হাজীগঞ্জ ৪টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগণস্টিক সেন্টারে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা, ২টি সীলগালা

Update Time : ০৭:১০:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫