ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১০:৩৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • ৯৫ Time View

ছবি-ত্রিনদী

হাজীগঞ্জে পানিতে ডুবে তিন বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) দুপুরে হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় গ্রামের মো. আরাফাত হোসেন নামে ওই শিশু মারা যায়। শিশুটি ওই গ্রামের হোসেন উদ্দিন মো. রাসেদ হোসেনের ছেলে।

জানা গেছে, প্রতিদিনের মতো শিশু আরাফাত হোসেন নিজ বাড়ির উঠানেই অন্যান্য শিশুদের সাথে খেলাধূলা করছিল। বেশ কিছু সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তারা শিশুটিকে বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখেন।

এসময় তাদের ডাক-চিৎকারে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন শিশুটিকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে আরাফাতকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, খেলাধূলার এক ফাঁকে শিশুটি সবার অগোচরে নিজ বাড়ির পুকুরে গিয়ে পানিতে তলিয়ে যায়।

শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, খবর পেয়ে ওই বাড়িতে একজন অফিসারকে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আসন্ন ১নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম

হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Update Time : ১০:৩৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫