ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গলায় বেলুন আটকে শিশুর মৃত্যু

গলায় বেলুন আটকে মা রা যাওয়া শিশু রাফসা

ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে বড় ভাইয়ের জন্মদিনের বেলুন গলায় আটকে গিয়ে রাফসা নামে ৭ মাস বয়সি এক শিশুর মত্যু হয়েছে। সোমবার রাত ৮টায় উপজেলার বরবাড়ীয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাফসা ওই গ্রামের রনি মিয়ার মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য মাহাবুল আলম বলেন, সোমবার রাফসার বড় ভাই ইহানের জন্মদিন ছিল। এ উপলক্ষে পরিবারের সদস্যরা পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করে। রাতে পরিবারের সকলে মিলে বেলুন ফুলিয়ে ঘর সাঁজাতে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু রাফসা খাটের ওপর বসে খেলা করছিল।

একপর্যায়ে সবার অজান্তে রাফসা মুখে বেলুন দেয়। দুর্ঘটনাক্রমে তা গলায় আটকে যায়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই শিশুটি মারা যায়।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

গলায় বেলুন আটকে শিশুর মৃত্যু

আপডেট : ০১:২৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫