ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টোরাগড় আদর্শ সামাজিক উন্নয়ন সংগঠন আয়োজনে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা

হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় আদর্শ সামাজিক উন্নয়ন সংগঠনের আয়োজনে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের হলরুমে পৌর ৭ ও ৮নং ওয়ার্ড টোরাগড় ও বদরপুর এলাকার মধ্যে চলতি বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট, শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়।

একই সময়ে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত, দেশ ও জাতীর সমৃদ্ধি কামনায় দোয়া-মাহফিল পরিচালনা ও মোনাজাত করেন, টোরাগড় কাজী বাড়ি জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি মো. আব্বাস আলী। অনুষ্ঠান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইনুল আজম, ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন, সাবেক ছাত্রনেতা মো. হুমায়ুন কবির। এ সময় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

মো. আজাদ সরকারের সভাপতিত্বে, মো. বিল্লাল হোসেন ও মো. বোরহান উদ্দিন সোহাগের যৌথ উপস্থাপনায় এ সময় সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন কাজী জিয়াউর রহমান। অনুষ্ঠানের মাদক, ইভটিজিংসহ সামাজিক অপরাধ প্রতিরোধসহ সামাজিক ও মানবিক কাজে সকলের সার্বিক সহযোগিতা কামনা করে সংগঠনের নেতৃবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মনির হোসেন, মো. মনির ভুইয়াসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান বাস্তবায়নে সংগঠনের মো. সফিকুল ইসলাম, মো. সেলিম কাজী, মো. জাহাঙ্গীর হোসেন, মো. সফিকুর রহমান, মো. হারুন অর রশিদ, মো. কবির হোসেন, মো. সেলিম খাঁন, মো. আশু মিয়া, মো. দুলাল হোসেন, মো. আব্দুল্লাহ আল মামুন, মো. আমির হোসেন, মো. জসিম উদ্দিন, মো. মাইনুদ্দিনসহ অন্যান্য সদস্য উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

ট্যাগস :
জনপ্রিয়

বাবুরহাট বাজার মোবাইল ব্যবসায়ী সমিতি’র সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক মাসুম বকাউল

টোরাগড় আদর্শ সামাজিক উন্নয়ন সংগঠন আয়োজনে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা

আপডেট : ০৯:১৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫